কোলকাতায় বাস দুর্ঘটনায় মৃত পুলিশকর্মীর জামবনির শোকের ছায়া
দি নিউজ লায়ন; বৃহস্পতিবার কোলকাতার ফোর্ট উইলিয়ামের কাছে দুর্ঘটনায় মৃত বিবেকানন্দ ডাব কোলকাতা পুলিশের কনস্টেবল (রিজার্ভ ফোর্স) হিসাবে কর্মরত ছিলেন।তিনি থাকতেন হাওড়ার আন্দুল ঝোড়হাটের দক্ষিন কামরাঙ্গুর একটি আবাসনে। এই উৎসব আবাসনের বি' ব্লকের ছ' তলার ৫ নম্বর ফ্ল্যাটে।
পরিবারে তাঁর স্ত্রী ও ৬ বছরের পুত্র সন্তান এবং তার বাবা ও মা রয়েছেন।আদি বাড়ি ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের চিচড়া গ্রামে। কর্মসূত্রে তিনি হাওড়ার এই ফ্ল্যাটে থাকতেন। স্ত্রী পেশায় স্কুল শিক্ষিকা। তিনিও পুত্র সহ প্রায়শই এই ফ্ল্যাটে আসতেন এবং থাকতেন। প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার সকালে বিবেকানন্দ বাবু হাওড়ার ফ্ল্যাট থেকে অন্যান্য দিনের মতো তিনি মোটর বাইক নিয়ে বেলায় রওনা দিয়েছিলেন কাজে যোগ দেওয়ার জন্য। আর দুর্ভাগ্যক্রমে এই মর্মান্তিক দুর্ঘটনার কবলে তিনি পড়েন। সংবাদ মাধ্যমে প্রচার হওয়ার পর এবং বিভিন্ন সূত্রে এই আবাসনের বাসিন্দাদের কাছে দুর্ঘটনার খবর পৌঁছয়। নেমে আসে শোকের ছায়া।
কোলকাতা র পথ দুর্ঘটনায় মৃত্যু হল পুলিশ কর্মী বিবেকানন্দ ডাব (৩৬) এর ।ঝাড়গ্রাম জেলার জাম্বনি থানায় চিচড়া এলাকার বাসিন্দা। তার মৃত্যু র খবর এলাকায় পৌঁছাতে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।তিনি ছিলেন অসিত কুমার ডাবের একমাত্র ছেলে।শোকের ছায়া নেমে আসে তার পরিবার পরিজন থেকে শুরু করে বন্ধু মহলে। একমাত্র ছেলের মৃত্যু সংবাদ শুনে অসিত কুমার দাস ও তার স্ত্রী একেবারে কান্নায় ভেঙে পড়েন তারা কথা বলার মতো অবস্থা নেই স্বামীর মৃত্যু সংবাদ শুনে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মৃত পুলিশকর্মী বিবেকানন্দ ডাব এর স্ত্রী।তবে ওই ঘটনার ফলে জামবানি থানার চিচড়া গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে।

Post a Comment